অবরোধে রাজধানীতে আ.লীগ নেতা-কর্মীদের সতর্ক অবস্থান
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:০৮ AM

অবরোধে রাজধানীতে আ.লীগ নেতা-কর্মীদের সতর্ক অবস্থান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১১/২০২৩ ১১:১৭:১৯ AM

অবরোধে রাজধানীতে আ.লীগ নেতা-কর্মীদের সতর্ক অবস্থান

ছবি সংগৃহীত


বিএনপি-জামায়াতের তৃতীয় দফায় ফের ৪৮ ঘণ্টার অবরোধের প্রতিবাদে আজও মাঠে নেমেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। অবরোধ প্রতিহতে রাজধানীর মোড়ে মোড়ে সতর্ক অবস্থান নিয়েছেন তারা।

এছাড়া বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ৯টা থেকে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন মহানগরের নেতা-কর্মীরা।

বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েতুল ইসলাম স্বপন, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজসহ মহানগরের নেতাকর্মীরা অবস্থান নেন।

এছাড়া রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি অবস্থান নিতে দেখা গেছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের।

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর তৃতীয় দফায় দেশজুড়ে ৪৮ ঘণ্টার অবরোধ দ্বিতীয় দিনের কর্মসূচি চলছে। বুধবার (৮ নভেম্বর) সকাল ৬টা থেকে এ কর্মসূচি শুরু হয়। যা চলবে শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি