রোববার রাত ১২টা থেকে জেট ফুয়েলের নতুন দাম কার্যকর
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫১ PM

রোববার রাত ১২টা থেকে জেট ফুয়েলের নতুন দাম কার্যকর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৮/২০২৬ ০৬:২৭:০৬ PM

রোববার রাত ১২টা থেকে জেট ফুয়েলের নতুন দাম কার্যকর

সংগৃহীত


উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম লিটারে ২৮ টাকা ৫৩ পয়সা বাড়ানো হয়েছে।প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৩০ টাকা ৯৯ পয়সা থেকে বাড়িয়ে ১৫৯ টাকা ৫২ পয়সা করা হয়েছে।  আজ রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে। জেট এ-১ ফুয়েলের নতুন মূল্যহার সংক্রান্ত কমিশনের আদেশ আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।এ ছাড়া আন্তর্জাতিক ফ্লাইটে দেশি ও বিদেশি এয়ারলাইন্সের জন্য শুল্ক ও ভ্যাটমুক্ত জেট ফুয়েলের দাম প্রতি লিটার ০ দশমিক ৮৫৫৬ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ০৩৫৮ ডলার করা হয়েছে।

কমিশনের আদেশে বলা হয়, গত ৫ জুলাই থেকে ৪ আগস্টের মধ্যে জেট এ-১ এর প্লাটস রেটের গড়, একই সময়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি সেটেলমেন্টে ডলারের বিনিময় হার এবং ডিজেলের মূল্য পরিবর্তন বিবেচনায় কোস্টাল ট্যাংকার ও ট্যাংক লরির পরিবহন চার্জ পরিবর্তন বিবেচনায় শুনানি শেষে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ