আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শেখ হাসিনা, সদস্যসচিব কাদের
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ AM

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শেখ হাসিনা, সদস্যসচিব কাদের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১১/২০২৩ ১১:৪২:৩৪ AM

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শেখ হাসিনা, সদস্যসচিব কাদের

ছবি: সংগৃহীত


আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শেখ হাসিনাকে সভাপতি ও ওবায়দুল কাদেরকে সদস্যসচিব করা হয়েছে।

তবে, কো-চেয়ারম্যান পদ শূন্য রাখা হয়েছে।  বৃহস্পতিবার রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, বৈঠকে আওয়ামী লীগের মনোনয়ন ফরমের দাম ৫০ হাজার টাকা করার সিদ্ধান্ত হয়েছে। ২৩ বঙ্গবন্ধু এভিনিউ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। অনলাইনেও সে সুযোগ থাকছে।

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি দেশরত্ন শেখ হাসিনা। কো-চেয়ারম্যান পদ পূরণ হয়নি। আমি সদস্য সচিবের দায়িত্ব পালন করবো। ১৪ টি উপকমিটি গঠন করা হয়েছে৷ গতবারও ১৪টি ছিল। লোক হয়তো পরিবর্তন হবে।’

নাশকতা, গাড়ি ভাঙচুর ও নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টা যতক্ষণ চলবে ততক্ষণ সরকারের পাশাপাশি সারা দেশে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সতর্ক পাহারায় থাকবে বলেও জানান ওবায়দুল কাদের।

এম সি



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি