জৈন্তাপুরে বিপুল পরিমাণ ভা'রতীয় পণ্য জ'ব্দ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০৩ PM

জৈন্তাপুরে বিপুল পরিমাণ ভা'রতীয় পণ্য জ'ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৮/২০২৬ ০২:৩৯:০৪ PM

জৈন্তাপুরে বিপুল পরিমাণ ভা'রতীয় পণ্য জ'ব্দ


সিলেটের জৈন্তাপুরে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানীর পণ্যসহ চারটি পিকআপ জব্দ করেছে জৈন্তাপুর মডেল থানার পুলিশ। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় জিরা, শাড়ি ও বিড়ি। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপগুলোর চালকরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জৈন্তাপুর মডেল থানাধীন চারিকাটা ইউনিয়নের আঞ্জা গ্রামে ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে এসব পণ্য ও যানবাহন জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ৫০ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৯ লাখ ৭৫ হাজার টাকা। এছাড়া ৪৩৪ পিস ভারতীয় শাড়ি, যার আনুমানিক মূল্য ২২ লাখ ১২ হাজার টাকা এবং ৭ লাখ ১৪ হাজার শলাকা ভারতীয় নাসির উদ্দিন বিড়ি, যার আনুমানিক মূল্য ১৪ লাখ ২৮ হাজার টাকা।

এ সময় চোরাচালান পণ্য বহনে ব্যবহৃত চারটি EX2 ACE পিকআপও জব্দ করা হয়। এসব গাড়ির আনুমানিক মূল্য ৪৮ লাখ টাকা।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপগুলোর চালকরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ পলাতক চালক ও চোরাকারবারীদের পরিচয় ও ঠিকানা শনাক্তে কাজ শুরু করেছে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানীর পণ্য ও চারটি পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক চালক ও চোরাকারবারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ: