বড়লেখায় উপজেলা ভিত্তিক কৃষি ঋণ প্রচারণা,আলোচনা সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৫০ PM

বড়লেখায় উপজেলা ভিত্তিক কৃষি ঋণ প্রচারণা,আলোচনা সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৮/২০২৬ ০৫:৪৬:৫১ PM

বড়লেখায় উপজেলা ভিত্তিক কৃষি ঋণ প্রচারণা,আলোচনা সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ

নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখায় কৃষকদের সহজ শর্তে প্রাতিষ্ঠানিক ঋণ গ্রহণে উৎসাহিত করতে উপজেলা ভিত্তিক কৃষিঋণ প্রচারণা, আলোচনা সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে উপজেলার ৪০ জন কৃষকের মাঝে মোট ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ করা হয়।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ ব্যাংক ও বড়লেখা উপজেলার তফসিলি ব্যাংকসমূহের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  বাংলাদেশ ব্যাংক, সিলেটের অতিরিক্ত পরিচালক সুধাংশু রঞ্জন দেব। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুবের সভাপতিত্বে  অনুষ্টান পরিচালনা করেন  ডাচ্-বাংলা ব্যাংকের কমপ্লায়েন্স ম্যানেজার নাদিরা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন ডাচ্-বাংলা ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক মো.শহিদুর রহমান। 

বিশেষ অতিথির বক্তব্য দেন ডাচ্-বাংলা ব্যাংকের ম্যানেজার মো. কয়েছ সামী, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুস সবুর, বড়লেখা সিনিয়র মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল এবং বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত হিসাবরক্ষক রেজাউল ইসলাম মিন্টু।

অনুষ্ঠানে কৃষকদের পক্ষ থেকে বক্তব্য দেন সুমন এগ্রো ফার্মের প্রোপ্রাইটর সুমন দেবনাথ, প্রান্তিক কৃষক মঈন উদ্দিন, রাজা এগ্রো ফার্মের স্বত্বাধিকারী বদরুল হক এবং বড়লেখা এগ্রো ফার্মের স্বত্বাধিকারী শাহজাহান সৌরভসহ কৃষক প্রতিনিধিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তায় কৃষিখাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষির উৎপাদনশীলতা বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত চাষাবাদ পদ্ধতি এবং কৃষকদের প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করা জরুরি। কৃষকরা যাতে সহজ শর্তে ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে প্রাতিষ্ঠানিক ঋণ গ্রহণ করে কৃষিতে বিনিয়োগ করতে পারেন, সে বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করাহয়।

বক্তারা আরও বলেন, কৃষকদের উৎপাদন ব্যয়, আধুনিক কৃষি উপকরণ ও প্রযুক্তি ব্যবহারের সুযোগ বাড়াতে প্রাতিষ্ঠানিক কৃষিঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সঠিকভাবে ঋণ বিনিয়োগের মাধ্যমে কৃষকরা উৎপাদন বাড়ানোর পাশাপাশি নিজেদের আর্থিক অবস্থারও উন্নয়ন করতে পারবেন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফিজ কারী সিরাজুল ইসলাম।

আলোচনা শেষে প্রকাশ্যে কৃষকদের মাঝে  কৃষিঋিনের চেক বিতরণ করাহয়। এ সময় কৃষকরা সহজ প্রক্রিয়ায় ঋণ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

জৈন্তাবার্তা/সুলতানা