ছবি:সংগৃহীত
সিলেটের ওসমানীনগরে চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাহিদুর রহমান মিছবাহ (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার তাজপুর ডিগ্রি কলেজসংলগ্ন সিলেট-ঢাকা মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাহিদুর রহমান মিছবাহ উপজেলার রবিদাস গ্রামের মৃত চমক আলীর ছেলে।
আদালত সূত্রে জানা যায়, একটি চেক প্রতারণা মামলায় জাহিদুর রহমান মিছবাহকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।
পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাজপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে ওসমানীনগর থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মস্তফা।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




