ওসমানীনগরে আগামীকাল এনআরবি মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণকাজের উদ্বোধন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ PM

ওসমানীনগরে আগামীকাল এনআরবি মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণকাজের উদ্বোধন

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৮/২০২৬ ০৫:৫৬:২৮ PM

ওসমানীনগরে আগামীকাল এনআরবি মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণকাজের উদ্বোধন

সংগৃহীত


সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর বাজার এলাকায় আগামীকাল ১৪ আগষ্ট (শুক্রবার) প্রবাসীদের অর্থায়নে নির্মিতব্য এনআরবি মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজের  আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্টান অনুষ্ঠিত হবে।

গুরুত্বপূর্ণ এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির।এনআরবি ট্রাস্টের যুক্তরাজ্য শাখার চেয়ারম্যান ব্যারিষ্টার লুৎফুর রহমান বলেন, প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য হলো মানুষের আর্থিক সক্ষমতার ভিত্তিতে নয়, বরং প্রয়োজনের ভিত্তিতে চিকিৎসাসেবা নিশ্চিত করা। তিনি জানান, ইতোমধ্যে হাসপাতাল ও মেডিকেল কলেজের স্থাপত্য পরিকল্পনা, কাঠামোগত নকশা এবং মাটি পরীক্ষার কাজ সম্পন্ন হয়েছে।

স্থানীয়রা জানান, ওসমানীনগরে এ ধরনের একটি আধুনিক চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে উঠলে এলাকার মানুষের চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ আরও সহজ হবে। পাশাপাশি এনআরবি মেডিকেল কলেজের মাধ্যমে নতুন প্রজন্মের দক্ষ চিকিৎসক তৈরিতেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।প্রবাসীদের অর্থায়নে বাস্তবায়ন হতে যাওয়া এ প্রকল্পকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা, নির্মাণকাজ সম্পন্ন হলে এটি ওসমানীনগরসহ বৃহত্তর সিলেট অঞ্চলের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল