সিলেটের এয়ারপোর্ট থেকে মা- ছেলে আ ট ক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ PM

সিলেটের এয়ারপোর্ট থেকে মা- ছেলে আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৯/২০২৬ ১২:৩৮:৫২ PM

সিলেটের এয়ারপোর্ট থেকে মা- ছেলে আ ট ক

সংগৃহীত


সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানা এলাকা থেকে নুরজাহান বেগম (৬৩) ও তার ছেলে মামুন আহমদকে (৩৮) আটক করা হয়েছে।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।

তারা জানায়, সোমবার সকাল সোয়া ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়শালা বাইপাসের ফরিদাবাদ আবাসিক এলাকা থেকে তাদের আটক করে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। নুরজাহান বেগম (৬৩) হবিগঞ্জের মাধবপুর থানার সিদ্দুপুর এলাকার মৃত শফু মিয়ার স্ত্রী ও মৃত মোখলেছ মিয়ার মেয়ে।

তারা বর্তমানে ফরিদাবাদের হাজীর বাসার ভাড়াটিয়া।আটকের সময় তাদের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দু’জনকেই আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন