দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ PM

পরিবেশ দূষণ রোধে দেয়াল লিখন প্রতিযোগিতা

দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯/০৯/২০২৬ ০৫:৫৮:৩৮ PM

দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন-  সিসিক প্রশাসক

ছবি:সংগৃহীত


সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দূষণমুক্ত ও পরিচ্ছন্ন নগর গড়তে শিক্ষার্থীদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করা প্রয়োজন। সচেতন শিক্ষার্থীরা নিজেরা পরিবেশবান্ধব আচরণে অভ্যস্ত হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজকেও সচেতন করতে পারে।

‘জিওসাইকেল সপ্তাহ ২০২৬’ উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) ও লাফার্জহোলসিম বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত প্লাস্টিক দূষণ রোধে দেয়াল লিখন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে সিলেট সরকারি অগ্রগামী বালিকা বিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে এ দেয়াল লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘আমরা দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও গ্রিন নগরী গড়ে তুলতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে সিটি কর্পোরেশনের উদ্যোগের পাশাপাশি নগরবাসীর সহযোগিতাও প্রয়োজন। বিশেষ করে শিক্ষার্থীরা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

তিনি বলেন, শিক্ষার্থীরা বিদ্যালয়ে পরিবেশ সম্পর্কে যা শিখবে ও চর্চা করবে, তা নিজেদের পরিবারেও প্রয়োগ করতে পারবে। এর মাধ্যমে পরিবারের সদস্য ও অভিভাবকরাও পরিবেশ বিষয়ে সচেতন হবেন।

সিসিক প্রশাসক বলেন, আধুনিক ও পরিবেশবান্ধব নগর প্রতিষ্ঠার জন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এ কার্যক্রমে সম্পৃক্ত করা প্রয়োজন। পর্যায়ক্রমে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা ও সৃজনশীল উদ্যোগকে উৎসাহিত করা হবে।

তিনি আরও বলেন, ‘সিলেট সরকারি অগ্রগামী বালিকা বিদ্যালয় ও কলেজের মতো প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ বিষয়ে সচেতনতা তৈরির এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। দেয়াল লিখন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা ও পরিবেশবান্ধব বিভিন্ন ধারণা তুলে ধরেছে। এসব ধারণা আমরা সংরক্ষণ করব এবং বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে কাজ করব।’

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিসিক ও লাফার্জহোলসিম বাংলাদেশের সহযোগিতায় পর্যায়ক্রমে অন্যান্য সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও এ উদ্যোগের সঙ্গে যুক্ত করা হবে। সিলেটকে পলিথিন, বর্জ্য ও দূষণমুক্ত একটি পরিচ্ছন্ন নগরীতে পরিণত করাই এ উদ্যোগের লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার। বক্তব্য দেন সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, পরিবেশকর্মী ও নাগরিক আন্দোলনের সংগঠক আব্দুল করিম কিম, লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসির হেড অব জিওসাইকেল মো. লতিফুর রহমান, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার তামরিন চৌধুরী এবং সিলেট সরকারি অগ্রগামী বালিকা বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জায়েদা গুলশান সিদ্দিকা ও সহকারী প্রধান শিক্ষক লায়লা নার্গিস।

অনুষ্ঠানের শুরুতে সিসিক প্রশাসক শিক্ষার্থীদের প্লাস্টিক সচেতনতার ওপর দেয়াল লিখন কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল