দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ PM

গোয়াইনঘাটের গুরুত্বপূর্ণ সড়কগুলো পর্যায়ক্রমে আরসিসি ঢালাইয়ে উন্নত করা হবে

দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৩/০৮/২০২৬ ০৮:২৮:১৩ PM

দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে  গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

ছবি:সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাট উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো পর্যায়ক্রমে আরসিসি ঢালাইয়ের মাধ্যমে উন্নত করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সালুটিকর-গোয়াইনঘাট সড়কের বঙ্গবীর থেকে গুরুকচি এবং নয়াপাড়া থেকে নয়াবাজার পর্যন্ত মোট সাড়ে চার কিলোমিটার সড়কের আরসিসি ঢালাই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতে সড়ক উন্নয়নে আরসিসি ঢালাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। গোয়াইনঘাটের গুরুত্বপূর্ণ সড়কগুলো পর্যায়ক্রমে আরসিসি ঢালাইয়ের মাধ্যমে উন্নত করা হবে। এতে মানুষের চলাচল আরও সহজ ও নিরাপদ হবে।”

ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় মন্ত্রী ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ শেষ করার নির্দেশ দেন। আগামী সাত দিনের মধ্যে আরসিসি ঢালাইয়ের কাজ শুরু করার কথা জানান ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি। একই সঙ্গে আগামী এক মাসের মধ্যে কাজের অগ্রগতির প্রতিবেদন দিতে উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেন মন্ত্রী।

এর আগে মন্ত্রী গোয়াইনঘাট-সালুটিকর সড়কের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি চলমান প্রকল্পগুলোর অগ্রগতি, কাজের মান ও বাস্তবায়ন পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

এলাকাবাসী জানান, বঙ্গবীর থেকে গুরুকচি এবং নয়াপাড়া থেকে নয়াবাজার পর্যন্ত সাড়ে চার কিলোমিটার সড়কের আরসিসি ঢালাই কাজ সম্পন্ন হলে উপজেলার জনগুরুত্বপূর্ণ এ সড়কে মানুষের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, সিলেট এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন খান, উপজেলা প্রকৌশলী হাসিব আহামেদ, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক, উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও লেংগুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মুমিনুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, ‘সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় সালুটিকর-গোয়াইনঘাট জিসি সড়কের বঙ্গবীর থেকে গুরুকচি পর্যন্ত ৩ হাজার ২৫০ মিটার এবং নয়াপাড়া থেকে নয়াবাজার পর্যন্ত ১ হাজার ৩০০ মিটার সড়কে আরসিসি ঢালাই করা হবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১৬ কোটি টাকা। চুক্তি অনুযায়ী কাজটি পেয়েছে কামরুল অ্যান্ড ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর
সম্পত্তি বি*রোধের মা*মলার শুনানি ছিল ১৯ আগস্ট, ৭ দিন আগে খু*ন