মেসির অবিশ্বাস্য ফ্রি কিক গোল, তবু হারের হতাশা মায়ামির
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ PM

মেসির অবিশ্বাস্য ফ্রি কিক গোল, তবু হারের হতাশা মায়ামির

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৮/০৯/২০২৬ ১২:৪৯:০২ PM

মেসির অবিশ্বাস্য ফ্রি কিক গোল, তবু হারের হতাশা মায়ামির

ছবি : সংগৃহীত


আর্জেন্টিনার জার্সিতে বিদায়ি ম্যাচ খেলতে নামার আগে ইন্টার মায়ামির হয়ে শেষ ম্যাচটা জয়ে রাঙাতে পারলেন না লিওনেল মেসি। দুর্দান্ত এক ফ্রি কিকে মেসি গোল করলেও তা দলের কোনো কাজে আসেনি। যোগ করা সময়ের শেষ দিকে গোল খেয়ে কলম্বাস ক্রুর কাছে ২-১ ব্যবধানে হেরেছে মায়ামি। 

কলম্বাসের মাঠ স্কটসমিরাকেল-গ্রো ফিল্ডে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচের ২৮ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন জোসেফ মার্তিনেজ। এর ৫ মিনিট পরই ম্যাচে সমতা ফেরান মেসি। তার নেওয়া দারুণ ফ্রি কিক সরাসরি জালে জড়িয়ে যায়।

বিরতির পরও দুই দলের লড়াই ছিল সমানে-সমান। মায়ামি একাধিকবার এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করলেও কলম্বাসের রক্ষণ ভাঙতে পারেনি। শেষ পর্যন্ত নির্ধারিত ৯০ মিনিটও পার হয়ে যায় ১-১ সমতায়।

তবে যোগ করা সময়ের নবম মিনিটে নাটকীয় মুহূর্তের জন্ম হয়। কলম্বাসের হয়ে জয়সূচক গোল করেন জামাল থিয়ারে।  

এমএলএসে ইন্টার মায়ামির সময়টা মোটেও ভালো যাচ্ছে না। এ নিয়ে সর্বশেষ ১০ লিগ ম্যাচে মাত্র একটিতে জিতেছে মেসির দল। ডেভিড বেকহামের মালিকানাধীন ক্লাবটির পরের ম্যাচ বাংলাদেশ সময় ১১ অক্টোবর ভোরে।  

মেসি এখন দেশে ফিরে আর্জেন্টিনার হয়ে নিজের শেষ ম্যাচ খেলার প্রস্তুতি নেবেন। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ শেষে দেশের জার্সি চিরতরে তুলে রাখবেন এই কিংবদন্তি।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা
রো*হিঙ্গা সং ক ট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের আহ্বান
‘নতুন প্রতিভা খুঁজে বের করতে বোলার হান্ট গুরুত্বপূর্ণ: কাইয়ুম চৌধুরী’
জগন্নাথপুরে ভুল চিকিৎসায় প'ঙ্গুত্বের ঝুঁ'কিতে নারী
বাহুবলে স্ট্যান্ডের দখল নিয়ে সং/ঘর্ষ, আহ/ত ২৫
বিশ্বনাথে মাইকিং করে সং/ঘর্ষ, আ/হত ৩০
মা/দকমুক্ত মৌলভীবাজার গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের পর্যটন শিল্পে অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ
সিলেটে বিশ্ব পর্যটন দিবস পালিত
সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক এজাজ আহমদ