উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ PM

উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/০৯/২০২৬ ০২:২৫:১৬ PM

উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক

ছবি : সংগৃহীত


কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে মুক্তির দাবিতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। গতকাল রবিবার বেলা ১১টার দিকে প্রশাসনিক ভবনের প্রধান ফটক অবরুদ্ধ করে তাঁরা এ কর্মসূচি শুরু করেন। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত কর্মসূচি চলছিল। এতে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে প্রশাসনিক ভবনের ভেতরে আটকা পড়েছেন কলেজের অধ্যক্ষসহ ১৪ শিক্ষক। এ ছাড়া ৬ থেকে ৭ জন কর্মকর্তা-কর্মচারীও সেখানে অবরুদ্ধ রয়েছেন।

২০০৭ সালে প্রতিষ্ঠিত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল, পুরকৌশল এবং কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগ রয়েছে। পাঁচটি ব্যাচে শিক্ষার্থী প্রায় এক হাজার। তাঁদের বেশির ভাগই আন্দোলনে অংশ নিয়েছেন।

সোমবার শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের প্রধান ফটক অবরুদ্ধ করে বিভিন্ন স্লোগান দেন। ফটকে তালা থাকায় অধ্যক্ষসহ শিক্ষকেরা ভবনের ভেতরে অবস্থান করছেন। একই ভবনে কর্মকর্তা-কর্মচারীরাও আটকা পড়েছেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে থাকার কারণে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রির স্বকীয়তা ও পেশাগত মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এলেও এখন পর্যন্ত আশানুরূপ ফল পাওয়া যায়নি। তাঁদের অভিযোগ, প্রশাসনিক কালক্ষেপণের কারণে তাঁদের একাডেমিক জীবন অনিশ্চয়তার মুখে পড়ছে।

শিক্ষার্থীরা বলেন, বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রির মর্যাদা অক্ষুণ্ন রাখতে তাঁরা কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে থাকতে চান না। তাঁদের একমাত্র দাবি, অবিলম্বে এই অধীনতা থেকে কলেজকে মুক্ত করা। শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কলেজের সব ক্লাস, পরীক্ষা, ল্যাব, একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তাঁরা।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা
রো*হিঙ্গা সং ক ট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের আহ্বান
‘নতুন প্রতিভা খুঁজে বের করতে বোলার হান্ট গুরুত্বপূর্ণ: কাইয়ুম চৌধুরী’
জগন্নাথপুরে ভুল চিকিৎসায় প'ঙ্গুত্বের ঝুঁ'কিতে নারী
বাহুবলে স্ট্যান্ডের দখল নিয়ে সং/ঘর্ষ, আহ/ত ২৫
বিশ্বনাথে মাইকিং করে সং/ঘর্ষ, আ/হত ৩০
মা/দকমুক্ত মৌলভীবাজার গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের পর্যটন শিল্পে অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ