ছবি:সংগৃহীত
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখা।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।
তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে দেশজুড়ে সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টি করে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের গভীর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। জনগণের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আমাদের চুপ করে বসে থাকলে চলবে না। যেকোনো ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিতে রাজপথে কৃষক দলসহ সর্বস্তরের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত শান্তিকে কোনো চক্রান্তকারীর হাতে বিনষ্ট হতে দেওয়া হবে না।
সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মহানগর কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির শাহীনের সভাপতিত্বে এবং সহ-সভাপতি একরাম হোসেন মারুফের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন মহান
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




