বিশ্বনাথের অলংকারী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী সুমন মিয়া
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ PM

বিশ্বনাথের অলংকারী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী সুমন মিয়া

মো. আব্দুল্লাহ, বিশ্বনাথ

প্রকাশিত: ২৭/০৯/২০২৬ ০৫:৫৩:১২ PM

বিশ্বনাথের অলংকারী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী সুমন মিয়া

ছবি:সংগৃহীত


সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদের (ইউপি) আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন লালটেক গ্রামের মরহুম লিলু মিয়ার ছেলে ও তরুণ সমাজসেবক মো. সুমন মিয়া।

তিনি পরিচ্ছন্ন, সুশাসিত ও আধুনিক ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। তাঁর প্রার্থী হওয়ার বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ভোটারদের মধ্যে তাঁকে নিয়ে আলোচনা চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সুমন মিয়া বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সুখ-দুঃখে সাধ্য অনুযায়ী পাশে রয়েছেন। বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গেও তিনি যুক্ত। অলংকারী ইউনিয়নের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যেই তিনি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন।

তিনি আরও বলেন, ‘অলংকারী ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। বিশেষ করে রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার প্রসার এবং তরুণ সমাজকে মাদকমুক্ত রেখে একটি সুস্থ সমাজ বিনির্মাণে কাজ করতে চাই।’

আগামী ইউপি নির্বাচনে অলংকারী ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা, পরামর্শ ও সমর্থন কামনা করেছেন সুমন মিয়া।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ