গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে আরও দুই শিশুর মৃ'ত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এই বিভাগে নিশ্চিত হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃ'ত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৮ জনে।
রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মা'রা যাওয়া দুই শিশুর মধ্যে একজনের বয়স ১০ মাস এবং অন্যজনের ৯ মাস। তারা দুজনেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা'রা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ১৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৪১ জন সন্দেহজনক হাম রোগী।
জেলাভিত্তিক হিসাবে এ পর্যন্ত নিশ্চিত হাম ও হাম সন্দেহে বা হামের উপসর্গ নিয়ে মৃ'তের সংখ্যা সিলেটে ৭১ জন, হবিগঞ্জে ২৬ জন, মৌলভীবাজারে ১৫ জন এবং সুনামগঞ্জে ৬৬ জন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সব মিলিয়ে সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত মিলিয়ে মোট মৃ'ত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৮ জনে। এর মধ্যে সন্দেহজনক হামে মা'রা গেছেন ১৬৮ জন এবং নিশ্চিত হামে ১০ জন।
জৈন্তাবার্তা/আরআর




