দোকান থেকে তেলের ড্রাম নিয়ে গেল যুবকেরা, থানায় অভিযোগ
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ PM

তেলিয়াপাড়া বাজার

দোকান থেকে তেলের ড্রাম নিয়ে গেল যুবকেরা, থানায় অভিযোগ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৯/২০২৬ ০৫:০৮:৫৭ PM

দোকান থেকে তেলের ড্রাম নিয়ে গেল যুবকেরা, থানায় অভিযোগ

সংগৃহিত


হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বাজারে একটি দোকানের সামনে থেকে ২০০ লিটার সয়াবিন তেলভর্তি একটি ড্রাম নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় দোকান মালিক সঞ্জু কৈরী মাধবপুর থানায় অভিযোগ দিয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

দোকান মালিক সঞ্জু কৈরীর অভিযোগ, সকালে কয়েকজন যুবক একটি ছোট পিকআপ নিয়ে তার দোকানের সামনে আসে। কিছু বুঝে ওঠার আগেই তারা পিকআপ থেকে নেমে দোকানের সামনে রাখা তেলের ড্রামটি তুলে গাড়িতে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ড্রামটিতে ২০০ লিটার সয়াবিন তেল ছিল বলে দাবি করেন তিনি।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা পিকআপ গাড়িটি শনাক্তের চেষ্টা করছেন। ধারণা করা হচ্ছে, পিকআপটি মাধবপুরের আশপাশের কোনো উপজেলা বা জেলার হতে পারে।

সঞ্জু কৈরী জানান, ঘটনার বিষয়ে তিনি মাধবপুর থানায় অভিযোগ করেছেন। চুরি যাওয়া তেলের ড্রাম উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

এদিকে, স্থানীয়দের কেউ ওই যুবকদের চিনে থাকলে কিংবা পিকআপ গাড়িটি সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে তা মাধবপুর থানা অথবা দোকান মালিককে জানানোর অনুরোধ করা হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, অভিযোগের বিষয়টি যথাযথ গুরুত্ব দিয়ে দেখা হবে।


জৈন্তা বর্তা / ওয়াদুদ