সিলেট চেম্বারের নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের মতবিনিময়
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ PM

সিলেট চেম্বারের নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের মতবিনিময়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৯/২০২৬ ০৭:২৪:০০ PM

সিলেট চেম্বারের নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের মতবিনিময়

ছবি:সংগৃহীত


দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমদ চৌধুরীর সঙ্গে সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় চেম্বারের কনফারেন্স হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমদ চৌধুরী বলেন, দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন। কিন্তু বিগত কয়েক বছর সুষ্ঠু নেতৃত্বের অভাবে এ সংগঠন নিষ্প্রভ ও অনেকটা অকার্যকর হয়ে পড়েছে।

তিনি বলেন, সিলেটের ব্যবসায়ী মহলের দাবির পরিপ্রেক্ষিতে চেম্বারে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য তাকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ জন্য তিনি সিলেটের ব্যবসায়ী মহলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এজাজ আহমদ চৌধুরী বলেন, সকল ব্যবসায়ীর সার্বিক সহযোগিতা ছাড়া সিলেট চেম্বারের আগামী নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব নয়। তাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে চেম্বারের সব নেতা ও সদস্যের সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমদ চৌধুরীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। তারা বলেন, ব্যবসায়ীদের সংগঠন ব্যবসায়ীদের দ্বারাই পরিচালিত হওয়া উচিত। ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা একজন ব্যবসায়ী নেতাই সবচেয়ে ভালোভাবে বুঝতে পারেন।

ব্যবসায়ী নেতৃবৃন্দ সিলেট চেম্বারের আগামী নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সর্বোচ্চ যাচাই-বাছাইয়ের মাধ্যমে একটি গ্রহণযোগ্য ভোটার তালিকা প্রণয়নের আহ্বান জানান। এ বিষয়ে তারা প্রশাসককে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, সাবেক সিনিয়র সহসভাপতি মো. হিজকিল গুলজার, সাবেক সহসভাপতি হাজী ইফতেখার আহমদ সোহেল, সাবেক সহসভাপতি এহতেশামুল হক চৌধুরী, সাবেক পরিচালক মো. আবুল ফজল, আমিরুজ্জামান চৌধুরী, নুরুল ইসলাম, মো. বশিরুল হক, খন্দকার ইসরার আহমদ রকি, সদস্য আলীমুছ সাদাত চৌধুরী, আব্দুর রহমান রিপন, নিয়াজ মো. আজিজুল করিম, মো. আবুল কালাম, নাফিস জুবায়ের, মো. আলী আকিক, এ কে এম আশরাফ উদ্দিন, লুৎফুর রহমান লিলু, মো. জহির হোসেন, দেওয়ান তৌফিক মজিদ লায়েক, মো. নাহিদুর রহমান, খন্দকার কাওছার আহমদ রবি, নুর আহমেদ খান সাদেক, মো. মঞ্জুর আহমদসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ