ওসমানীনগরে পানিতে ডু/বে ৪ বছরের শি/শুর মৃ/ত্যু
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ PM

ওসমানীনগরে পানিতে ডু/বে ৪ বছরের শি/শুর মৃ/ত্যু

শেখ ফয়ছল আহমদ, ওসমানীনগর

প্রকাশিত: ২৮/০৯/২০২৬ ০৪:২৯:৪০ PM

ওসমানীনগরে পানিতে ডু/বে ৪ বছরের শি/শুর মৃ/ত্যু

সংগৃহিত


সিলেটের ওসমানীনগরে পানিতে ডুবে মিম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে উপজেলার সাদীপুর ইউনিয়নের উত্তর কালনীচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিম ওই গ্রামের হৃদয়ের সন্তান।

পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটির পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

তবে কীভাবে শিশুটি পানিতে ডুবে যায়, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত করে দেখছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ: