ওসমানীনগরে দুই বাসের সং'ঘর্ষে নি'হত ৮
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৪৭ PM

ওসমানীনগরে দুই বাসের সং'ঘর্ষে নি'হত ৮

শেখ ফয়ছল আহমদ, ওসমানীনগর

প্রকাশিত: ০৭/০৮/২০২৬ ০১:০৫:২৩ PM

ওসমানীনগরে দুই বাসের সং'ঘর্ষে নি'হত ৮

ছবি নিজস্ব


সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

শুক্রবার (৭ আগস্ট) সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার খাসিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।  

স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে খাসিকাপন এলাকায় সিলেটগামী বেঙ্গল পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১২-৫৯৮৭) বাসের সঙ্গে ঢাকাগামী ইউনিক পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-২৫৬৩) বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটি দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

এ দুর্ঘটনায় গুরুতর আহত ১৩ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ওসমানীনগর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অপু মিয়া বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠান।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

জৈন্তাবার্তা/আরআর