শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পরিবহনপুলে সীমান্ত ব্যাংকের মাইক্রোবাস উপহার
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ PM

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পরিবহনপুলে সীমান্ত ব্যাংকের মাইক্রোবাস উপহার

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৯/২০২৬ ০৯:৪৩:১৫ PM

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পরিবহনপুলে সীমান্ত ব্যাংকের মাইক্রোবাস উপহার

সংগৃহীত


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রশাসনিক ও একাডেমিক কাজে ব্যবহারের জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবহনপুলে একটি মাইক্রোবাস উপহার দিয়েছে সীমান্ত ব্যাংক পিএলসি।


আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে মাইক্রোবাসটির চাবি হস্তান্তর করেন সীমান্ত ব্যাংকের কর্মকর্তারা।


অনুষ্ঠানে শাবিপ্রবির উপাচার্য মো. খায়রুল ইসলাম, সহ-উপাচার্য জি এম রবিউল ইসলাম, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো. আব্দুল কাদির, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহ্উদ্দীন, সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আজীম উপস্থিত ছিলেন।


এ ছাড়া অনুষ্ঠানে সীমান্ত ব্যাংকের আইডিপি বিভাগের সহ-সভাপতি মো. আরিফুল ইসলাম, সিলেট শাখার ব্যবস্থাপক তারেক মাহমুদ, বিজিবির সিলেট ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর মো. নূরুল হুদা, সীমান্ত স্কুল অব সার্ভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়্যারফেয়ারের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, দপ্তরপ্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ: