সিলেট বেতার কমপ্লেক্সে যুবকের ম/রদেহ উদ্ধার
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ PM

সিলেট বেতার কমপ্লেক্সে যুবকের ম/রদেহ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৯/২০২৬ ১০:০১:৩৯ PM

সিলেট বেতার কমপ্লেক্সে যুবকের ম/রদেহ উদ্ধার

সংগৃহীত


বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রের কমপ্লেক্সের ভেতর থেকে দেলোয়ার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় বেতারের কর্মীরা কমপ্লেক্সের ভেতরে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

রাত পৌনে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে সুরতহাল করছিল এবং মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছিল।

পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। তার নাম দেলোয়ার। তিনি নগরের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, বেতার কমপ্লেক্সের ভেতরে দেয়াল ঘেঁষে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহের নাক ও কানে রক্তের দাগ রয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হবে।

বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রের পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক বলেন, তিনি ঘটনাস্থলে রয়েছেন এবং পুলিশ মরদেহ উদ্ধারের কাজ করছে। নিহত ব্যক্তি বাংলাদেশ বেতারের কেউ নন।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ: