কলকাতায় হোটেলে আ'গুন, ৯ বাংলাদেশির মৃ'ত্যু
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৪৮ PM

কলকাতায় হোটেলে আ'গুন, ৯ বাংলাদেশির মৃ'ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৮/২০২৬ ১২:৪৪:১৩ PM

কলকাতায় হোটেলে আ'গুন, ৯ বাংলাদেশির মৃ'ত্যু

ছবি : সংগৃহীত


ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিশুসহ নয়জনের মৃত্যু হয়েছে।  নিহতের সবাই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে দেশটির দমকল বিভাগ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৯ আগস্ট) ভোররাত ২টার দিকে নিউমার্কেটের কাছে ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় হোটেলের ভেতরে বেশ কয়েকজন অতিথি আটকা পড়েন। 

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে চারটি দমকলের গাড়ি ছুটে যায়। ব্যাপক পরিসরে উদ্ধার অভিযান শুরু হয়। পরে দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরাও সেখানে পৌঁছে উদ্ধারকাজে যোগ দেন। দমকলকর্মীরা হোটেলের ভেতরে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালান এবং একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

নিহত নয়জনই চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন বলে জানিয়েছে এএনআই। 

পুলিশের এক কর্মকর্তা ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে বলেন, “ঘন ধোঁয়ার কারণে দমকলকর্মীদের সিঁড়ি দিয়ে উঠে ওপরের তলায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছিল। আগুনে নয়জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা এবং আগুন লাগার কারণ খুঁজে বের করার ওপরেই আমরা জোর দিচ্ছি। আগুন নেভানো হয়েছে এবং এখন পানি দিয়ে তাপ কমানোর কাজ চলছে।”

কলকাতার এই অগ্নিকাণ্ডের মাত্র দুই দিন আগে ১৭ আগস্ট পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় তারাপীঠের একটি হোটেলে ভয়াবহ আগুনে অন্তত আটজন নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

জৈন্তাবার্তা/আরআর