প্রেমের নাটক-সিনেমা বন্ধের দাবিতে সরকারের কাছে আ ই নি নোটিশ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৯ PM

প্রেমের নাটক-সিনেমা বন্ধের দাবিতে সরকারের কাছে আ ই নি নোটিশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৮/২০২৬ ১০:৩৫:২৯ PM

প্রেমের নাটক-সিনেমা বন্ধের দাবিতে সরকারের কাছে আ ই নি নোটিশ

সংগৃহীত


যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ এবং সামাজিক শৃঙ্খলা রক্ষার দাবিতে কেবল প্রেমনির্ভর নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এই নোটিশ পাঠান।মন্ত্রিপরিষদ সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান বরাবর এই নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, বর্তমান নাটক ও চলচ্চিত্রে মাত্রাতিরিক্ত প্রেম এবং রোমান্টিক কনটেন্টের আধিক্য দেখা যাচ্ছে। ফলে যুবসমাজ ও শিক্ষার্থীরা পড়াশোনা ও ক্যারিয়ার থেকে দূরে সরে যাচ্ছে। এছাড়া এসব কনটেন্টে পরকীয়া ও বিবাহবহির্ভূত সম্পর্ককে স্বাভাবিক করে তোলা হচ্ছে। যা সমাজের নৈতিক কাঠামো ধ্বংস করছে।সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ তুলে ধরে নোটিশে বলা হয়, সংবিধানের ২১(১) অনুচ্ছেদ অনুযায়ী আইন মানা ও শৃঙ্খলা রক্ষা প্রত্যেক নাগরিকের কর্তব্য। এছাড়া সংবিধানের ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী বাকস্বাধীনতার ক্ষেত্রে শালীনতা ও নৈতিকতার বাধানিষেধ রয়েছে এবং ২৩ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংস্কৃতি রক্ষা রাষ্ট্রের দায়িত্ব।নোটিশে আরও বলা হয়, প্রেমভিত্তিক কনটেন্ট বন্ধ করে এর পরিবর্তে বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস, মুক্তিযুদ্ধ এবং প্রতিরক্ষানির্ভর সিনেমা ও নাটক নির্মাণে বাধ্যতামূলক নির্দেশনা দিতে হবে। আগামী ১০ দিনের মধ্যে এই বিষয়ে কার্যকর প্রশাসনিক পদক্ষেপ না নিলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল