সংগৃহীত
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এপির আয়োজনে স্থানীয় সরকার প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটির সাথে শিশু সুরক্ষা, যুবদের দক্ষতা উন্নয়ন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকল্পে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর ও যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ আগষ্ট মঙ্গলবার বেলা ২ টায় নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদ হল রুমে স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবেলা সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সমঝোতা স্মারক স্বাক্ষর ও দুর্যোগ বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।আলোচনায় বক্তব্য রাখেন,নন্দিরগাঁও ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল,ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপির ম্যানেজার শেলী তেরেজা কস্তা, জুনিয়র প্রোগ্রাম অফিসার রকি পালমা।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপির ওয়াশ ফ্যাসিলেটেটর সাইদুর রহমান আফজল।উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান আমিনুর রশিদ শামীম,সদস্য মতিউর রহমান, সদস্য আজির উদ্দিন,খালেদ আহমদ,আখতার আলী, আনিস মিয়া সহ সাংবাদিক শিক্ষক ও সমাজ সচেতন ব্যক্তিবর্গ।
জৈন্তাবার্তা/ সুলতানা




