গোয়াইনঘাটে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫২ PM

গোয়াইনঘাটে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৫/০৮/২০২৬ ০১:৩৪:৩৯ PM

গোয়াইনঘাটে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা


জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সালিকুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সিনিয়র সহকারী শিক্ষক ফরিদা বেগম, সহকারী শিক্ষক শামীমা বেগম এবং মোস্তাক আহমেদ।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, গণতান্ত্রিক চেতনা, দেশপ্রেম ও নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার মূল্যবোধ জাগ্রত করার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আসফিয়া সুলতানা। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন সুব্রত দাস, তাহসিন কবির, এইচ. এম. আসিফ শাহরিয়ার, নওশিন আক্তার নিপা, প্রতিভা দাস দীপা, আখিফা জাহা এলিন, দিলরুবাসহ আরও অনেকে।

আলোচনা সভা শেষে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দিনব্যাপী আয়োজিত কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ: