জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের লাক্কাতুরা চা-বাগানের ফ্যাক্টরি মাঠে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি।
এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, অসাধু ব্যবসায়ীরা যাতে এই পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সেজন্য কঠোর মনিটরিং করা হবে।
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির নিন্দা জানিয়ে বিরোধী দলের বক্তব্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, তারা নির্বাচিত বিরোধী দল। তাদের উচিত মুখরোচক কথাবার্তা না বলে দায়িত্বশীল আচরণ করা।
এর আগে বিভিন্ন চা-বাগানের ১৯৮০ জন শ্রমিকের মাঝে রেইনকোট বিতরণ করা হয়। সিলেট সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে জেলা প্রশাসক ছাড়াও রাজনৈতিক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জৈন্তাবার্তা/আরআর




