কমলগঞ্জে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধ/র্ষ/ণের অভিযোগ, আট/ক ৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ AM

পাঁচ দিন আট/কে রেখে দলবদ্ধ ধ/র্ষ/ণ

কমলগঞ্জে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধ/র্ষ/ণের অভিযোগ, আট/ক ৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৯/২০২৬ ০১:২২:৫৭ AM

কমলগঞ্জে  ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধ/র্ষ/ণের অভিযোগ, আট/ক ৩

সংগৃহিত


মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবার করা মামলায় তিনজনকে আটক করেছে পুলিশ। তবে মামলার প্রধান অভিযুক্ত কবির (৩০) এখনো পলাতক রয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আটকরা হলেন—মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের হাসানপুর গ্রামের মো. জাহেদ আহমেদের ছেলে মো. জাহেদ আহমেদ (২৪), রাজনগর উপজেলার খারপাড়া গ্রামের রাজু আহমেদের ছেলে রাজু আহমেদ (২২) এবং একই উপজেলার বাহাদুরগঞ্জ গ্রামের জুবেল মিয়ার ছেলে জুবেল মিয়া (৩০)। মামলার অপর আসামি রাজনগর হাসপাতাল এলাকার বাসিন্দা কবির (৩০) পলাতক রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মোবাইল ফোনের মাধ্যমে প্রধান অভিযুক্ত জাহেদ আহমেদের সঙ্গে ওই ছাত্রীর পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় গত ১২ সেপ্টেম্বর বিকেলে কৌশলে ওই ছাত্রীকে বাড়ি থেকে বের করে নেওয়া হয়। পরে মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে তাকে রাজনগরের বাহাদুরগঞ্জে জুবেল মিয়ার বাড়িতে নিয়ে যাওয়া হয়।

এজাহারে অভিযোগ করা হয়, সেখানে ভয়ভীতি দেখিয়ে সহযোগীদের নিয়ে রাতভর ওই ছাত্রীর ওপর নির্যাতন চালানো হয়। পরে ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রধান অভিযুক্ত জাহেদের বাড়িতে তাকে আটকে রেখেও নির্যাতন অব্যাহত রাখা হয়।

একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে গত ১৭ সেপ্টেম্বর সকালে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের একটি নির্জন সড়কের পাশে তাকে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কমলগঞ্জ থানায় চারজনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন বলেন, আটক আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তা বর্তা / ওয়াদুদ