মেসির বিদায় দেখতে মনুমেন্তালে ছুটবেন ডি মারিয়া
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

মেসির বিদায় দেখতে মনুমেন্তালে ছুটবেন ডি মারিয়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৯/২০২৬ ০৯:৪৭:৫৭ পূর্বাহ্ন

মেসির বিদায় দেখতে মনুমেন্তালে ছুটবেন ডি মারিয়া

সংগৃহীত


দুজন একসঙ্গে আর্জেন্টিনার তিনটি মেজর ট্রফি জিতেছেন। দীর্ঘদিনের বন্ধুত্ব তাদের মধ্যে। একজন বিদায় নিয়েছেন অনেক আগেই, আরেকজনও অবসরের ঘোষণা দিয়েছেন। বলা হচ্ছে লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়ার কথা। ২০২৪ সালের কোপা আমেরিকা খেলে জাতীয় দলকে বিদায় বলেছিলেন ডি মারিয়া। আর গত ৩১ আগস্ট আন্তর্জাতিক অবসরের ঘোষণা দেন মেসি। তবে তাকে মাঠ থেকে বিদায় জানাতে চায় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এজন্য আসন্ন ফিফা উইন্ডোতে বেনিনের বিপক্ষে শেষ প্রীতি ম্যাচের দলে তাকে রাখা হয়েছে। ৬ অক্টোবরের এই ম্যাচ ঘিরে উত্তেজনায় যেন কাঁপছেন ডি মারিয়া।বলিভিয়া ও বুরকিনা ফাসোর সঙ্গে প্রীতি ম্যাচ খেলে বেনিনকে মনুমেন্তাল স্টেডিয়ামে স্বাগত জানাবে আর্জেন্টিনা। মেসিকে বিদায়ের এই ম্যাচ সব আর্জেন্টাইনদের জন্য অবিস্মরণীয় হতে যাচ্ছে।

ম্যাচটি দেখতে স্টেডিয়ামে হাজির হবেন ডি মারিয়াও। তিনি নিজেই এ খবর নিশ্চিত করেছেন। ক্লাউসুরা টুর্নামেন্টে আর্জেন্টিনোস জুনিয়র্সের বিপক্ষে রোসারিও সেন্ট্রালের গুরুত্বপূর্ণ জয়ের পর মিক্সড জোনে ডি মারিয়া জানান, ৫ অক্টোবর ব্যানফিল্ডের বিপক্ষে ম্যাচ রয়েছে। তবুও পরের দিন মেসির শেষ ম্যাচ দেখতে মনুমেন্তালে হাজির হবেন তিনি। ডি মারিয়া বলেছেন, ‘আমাকে স্টেডিয়ামে যেতে হবে, তাই না? আমি যাবই এবং দেখব ম্যাচটা। আমরা ৫ তারিখে ব্যানফিল্ডের সঙ্গে খেলব। সুতরাং আমার থাকাই স্বাভাবিক। বাড়ি ফেরার পথে, হ্যাঁ আমি থাকব।’ মেসির আন্তর্জাতিক অবসরে জাতীয় দলে বড় পরিবর্তন ঘটবে বলে মনে করেন সাবেক আর্জেন্টাইন প্লে মেকার, ‘এটা হতে যাচ্ছে কঠিন, তাই নয় কি? বহু বছর পর লিওকে ছাড়া দল। আর্জেন্টিনাকে সে সবকিছু দিয়েছে, আর্জেন্টাইনদের, পুরো বিশ্বকে। আমরা শেষ দিনটা উপভোগ করব।’

৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। আর্জেন্টিনার কোপা আমেরিকা ও বিশ্বকাপ জয়ের পেছনে মেসির পাশাপাশি ডি মারিয়ার অবদানও ছিল। মারিয়া ২০২৪ সালেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী