সিলেটে ১৩ বছর পালিয়ে থাকার পর ধ'রা পড়লেন আ'সামি
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ PM

সিলেটে ১৩ বছর পালিয়ে থাকার পর ধ'রা পড়লেন আ'সামি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২/০৯/২০২৬ ০১:৪৩:১৪ PM

সিলেটে ১৩ বছর পালিয়ে থাকার পর ধ'রা পড়লেন আ'সামি


সিলেটে ১৩ বছর পলাতক থাকার পর ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২১ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে শাহপরাণ (রহ.) থানার নোয়াগাঁও চড়ারপাড় পরগনা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জকিগঞ্জ থানার একটি ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম আব্দুল আহাদ (৪০)। তিনি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার চাঁনপুর এলাকার আব্দুল মানিকের ছেলে।

এসআরবি জানায়, ২০১৩ সালে দায়ের হওয়া ওই মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর থেকে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাবার্তা/আরআর