সিলেটের ধ'র্ষ'ণ মা'মলার আ'সামি ঢাকায় গ্রে'প্তার
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ PM

সিলেটের ধ'র্ষ'ণ মা'মলার আ'সামি ঢাকায় গ্রে'প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২/০৯/২০২৬ ০২:০২:১৮ PM

সিলেটের ধ'র্ষ'ণ মা'মলার আ'সামি ঢাকায় গ্রে'প্তার


সিলেটে সিএনজিচালিত অটোরিকশায় তুলে এক নারীকে ধ'র্ষণের ঘটনায় করা মামলায় অটোরিকশার চালককে ঢাকার যাত্রাবাড়ি থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।

এসআরবি জানায়, ভুক্তভোগী সিলেট সদর থানার পশ্চিম চৌকিদেখী এলাকার বাসিন্দা। গত ১৪ জুলাই রাত ৮টার দিকে তিনি নগরীর চণ্ডীপুল এলাকা থেকে ছাতকে যাওয়ার উদ্দেশ্যে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। চালক সাইদুর রহমান পথিমধ্যে একটি বাজারে গাড়ি থামিয়ে তাকে গাড়িতে রেখে বাজার করেন। পরে নিজ বাড়িতে মালামাল রেখে আসার কথা বলে ভুক্তভোগীকে বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের আলমনগর এলাকার একটি বাড়ির সামনে নিয়ে যান।

রাত সাড়ে ৯টার দিকে সেখানে আগে থেকে অবস্থান করা অন্য সহযোগীরা বের হয়ে কৌশলে ভুক্তভোগীকে একটি ঘরের ভেতরে নিয়ে পালাক্রমে ধ'র্ষণ করেন। এ সময় তার সঙ্গে থাকা মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্র, নগদ টাকা ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়া হয় বলে জানায় এসআরবি।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় মামলা দায়ের করেন। পরে আসামিদের গ্রেপ্তারে এসআরবি ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা চালায়।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মহানগরের যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামি সিলেট জেলার বিশ্বনাথ থানার হায়াতপুরগাঁও এলাকার হাসিব আলীর ছেলে সাইদুর রহমান (৩০)। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

জৈন্তাবার্তা/আরআর