সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হলেন গোয়াইনঘাট থানার ওমর ফারুক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ PM

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হলেন গোয়াইনঘাট থানার ওমর ফারুক

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৫/০৮/২০২৬ ০১:০৮:৪১ PM

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হলেন গোয়াইনঘাট থানার ওমর ফারুক


সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা নিষ্পত্তি, নিয়মিত মামলায় গ্রেপ্তার এবং মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে সদ্য সমাপ্ত জুলাই মাসে গুরুত্বপূর্ণ অবদান রাখায় গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান ওসি মো. ওমর ফারুকের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন।

‎সম্মাননাপত্রে উল্লেখ করা হয়, জুলাই মাসে গুরুত্বপূর্ণ মামলার তদন্ত ও নিষ্পত্তি, নিয়মিত অভিযানে আসামি গ্রেপ্তার, মাদক ও চোরাচালানবিরোধী কার্যক্রমে সফলতা এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

‎এই অর্জনে গোয়াইনঘাট থানার পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় সচেতন মহল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ওসি মো. ওমর ফারুককে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি একইরকম নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে গোয়াইনঘাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে ভূমিকা রাখবেন।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
রিকাবীবাজারে মিছিলের প্রস্তুতি, ছা*ত্রলীগের ৩ নেতাকর্মী গ্রে ফ তা র
চার ম্যাচে চার জয়, শীর্ষস্থান আরও মজবুত বার্সেলোনার
সিলেটের কদমতলীতে বস্তাব/ন্দী লা/শ: তদন্তে বেরিয়ে এলো ভ/য়ংকর হ/ত্যার র/হস্য
শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে মান/ববন্ধ/ন
দুই মা/মলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবু মিলছে না মু/ক্তি
বড়লেখায় গৃহবধূ মুন্নির আ/ত্মহ/ত্যা, স্বামীসহ ৬ জনের বি/রুদ্ধে মা/মলা
নগরীতে নাগরিকদের হাঁটার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে
চেয়ার কোচ বদলে স্লিপার কোচ! সুনামগঞ্জে ৩ পরিবহন মালিককে জ/রিমানা
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৫৮