স্বপ্নের উড়াল সেতু উদ্বোধন করলেন সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:০৪ PM

স্বপ্নের উড়াল সেতু উদ্বোধন করলেন সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল

জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৮/২০২৬ ০৬:৩৬:৩৭ PM

স্বপ্নের উড়াল সেতু উদ্বোধন করলেন সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল

সংগৃহীত


সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান হাওরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে যথেষ্ট আন্তরিক। হাওরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন উড়াল সড়ক। আপনাদের নিয়ে সেই স্বপ্নের সড়কের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ অঞ্চলের কাক্সিক্ষত স্বপ্ন উড়াল সড়কের নির্মাণ কাজ আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো, নির্দিষ্ট সময়ের ভেতরেই এর কাজ শেষ হবে ইনশাল্লাহ।মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলার কুকড়াপশী গ্রামের সামনে জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলার হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন।

পরে সাচনা বাজার উচ্চ বিদ্যালয় মাঠে সুনামগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে এক জনসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদক।উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, হাওর এলাকার উন্নয়নের জন্য সাব-মার্সিবল রাস্তাসহ গ্রামীণ অবকাঠামো সংস্কারে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। তিনি আমাকে খুবই ¯েœহ করেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সৈনিক হিসেবে আমি গর্ববোধ করি। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহোদয়কে হাওর এলাকার উন্নয়নে আন্তরিকতার সাথে কাজ করার নির্দেশ দিয়েছেন।

এই অঞ্চলের উন্নয়নের জন্য আমি প্রতিনিয়ত বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ অব্যাহত রাখছি। উন্নয়ন কাজে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যের কোন বিকল্প নেই। আমরা ঐক্যবদ্ধ থাকলে আগামী পাঁচ বছরের মধ্যেই জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কাজ সম্পন্ন হবে।জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উড়াল সড়কের প্রকল্প পরিচালক ফেরদৌস আহমদ, সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক আনিসুল হক, ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মুত্তালেব খান, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুর রব, নূরুল হক আফিন্দী ও আহ্বায়ক শফিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক জুনাব আলী ও মেহেদী হাসান উজ্জ্বল, ধর্মপাশা উপজেলার যুগ্ম আহ্বায়ক রহমত আলী ও আব্দুল হক।

এ সময় উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান, যুগ্ম আহ্বায়ক আজাদ হোসেন বাবলু, সদস্য অ্যাডভোকেট শাহিনুর রহমান, জুলফিকার চৌধুরী রানা, ফজলুল কাদের চৌধুরী, ফরিদ মিয়া, নূরে আলম ফরায়েজী, আলী আক্কাছ মুরাদ, ইকবাল হাসান, গোলাম রব্বানী, এম নবী হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুক মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তৌফিকুর রহমান, সদস্য সচিব আদনান আল ফয়েজ প্রমুখ।

জৈন্তাবার্তা/ সুলতানা