হবিগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রে'প্তার
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:০৮ PM

হবিগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রে'প্তার

চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৮/২০২৬ ০১:৪৫:১৩ PM

হবিগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রে'প্তার


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি রাসেল মিয়াকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) রাত পৌনে ২টার দিকে উপজেলার আইতন-সৈয়দাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানা পুলিশের একটি দল সৈয়দাবাদ এলাকায় অভিযান চালায়। এ সময় রাসেল মিয়াকে আটক করা হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় একাধিক মামলা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তার স্বার্থে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জৈন্তাবার্তা/আরআর