সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ PM

সুস্থ জীবনের জন্য মুখের স্বাস্থ্য নিশ্চিত করা জরুরি: কয়েস লোদী

সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩/০৯/২০২৬ ০৮:০১:২১ PM

সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প

ছবি:সংগৃহীত


সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের উদ্যোগে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেন, শারীরিক সুস্থতার সঙ্গে মুখের স্বাস্থ্য অঙ্গাঙ্গিভাবে জড়িত। অবহেলার কারণে দাঁত ও মুখের নানা জটিল রোগ হতে পারে। তবে সচেতনতা ও নিয়মিত যত্নের মাধ্যমে এসব রোগ অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।

তিনি বলেন, সমাজের সব শ্রেণির মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের এ নিঃস্বার্থ উদ্যোগ প্রশংসনীয়। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই দাঁতের সঠিক যত্ন নেওয়া এবং নিয়মিত দাঁত পরীক্ষা করানোর অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন চন্দ্র দেব নাথের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক আলাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আমিন অ্যাসোসিয়েটস পিএলসির পরিচালক ডা. মোস্তফা শাহ জামান চৌধুরী ও জুবায়ের আহমদ চৌধুরী, সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. মুমিনুল হক, অ্যাসোসিয়েটসের ফাইন্যান্স ডিরেক্টর ডা. সোলাইমান আহমদ, আশরাফ আরমান প্রমুখ।

ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল বিপুলসংখ্যক শিক্ষার্থী ও সেবাগ্রহীতার দাঁত পরীক্ষা করেন। এ সময় বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও মৌখিক স্বাস্থ্য সুরক্ষাসংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
সোলার প্যানেল অকেজো লোডশেডিংয়ে ভরসা ভাড়ার জেনারেটর
মঙ্গলবার আসছেন রাষ্ট্রপতি শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক
শাবির দুটি নতুন ভবনে ব্যবহার হচ্ছে নিম্নমানের নির্মাণসামগ্রী
আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম চালানো যাবে না: সিউক চেয়ারম্যান