সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ PM

সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৯/২০২৬ ০৭:০০:৪৮ PM

সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রোববার দুপুর ১২টায় উপজেলার সুরমা চা বাগানের সদর নাচঘরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অমৃত লাল গৌড়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফয়েজ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ কেক কেটে সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন সংগঠনের সভাপতি বিরেন্দ্র গৌড়, সাধারণ সম্পাদক সুমন গৌড়, মিন্টু কল, নেতা গৌড়, শীতল কর্মকার ও দ্বীপ গৌড় প্রমুখ।

বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই সুরমা চা বাগান যুব সংঘ এলাকার তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, মাদকমুক্ত সমাজ গঠন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সংগঠনটি এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা প্রদানসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

বক্তারা বলেন, ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণের মাধ্যমে এলাকার যুবসমাজকে ইতিবাচক, মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
সোলার প্যানেল অকেজো লোডশেডিংয়ে ভরসা ভাড়ার জেনারেটর
মঙ্গলবার আসছেন রাষ্ট্রপতি শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক
শাবির দুটি নতুন ভবনে ব্যবহার হচ্ছে নিম্নমানের নির্মাণসামগ্রী
আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম চালানো যাবে না: সিউক চেয়ারম্যান