যুক্তরাষ্ট্রের মিশিগানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গ্রেটার জৈন্তিয়া অ্যাসোসিয়েশনের রজত জয়ন্তী বনভোজন-২০২৬ সম্পন্ন হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) মিশিগানের স্টারলিং হাইটস সিটির ‘জেমস সি. নেলসন পার্কে’ দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার আমেরিকাপ্রবাসী জৈন্তিয়াবাসী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।
সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খাজা আফজাল হোসেন ও অ্যাডভোকেট দীপক চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয় দুপুর ৩টায়। এ সময় ২৫টি বেলুন ও প্ল্যাকার্ড উড়িয়ে এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী আনুষ্ঠানিকতার শুরুতে আব্দুর রকিব পবিত্র কোরআন তেলাওয়াত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রফেসর ড. মোহাম্মদ রফিক উদ্দিন। উদ্বোধনী বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনোয়ার হোসেন।
তিনি বলেন, সংগঠনকে আরও গতিশীল করতে নতুন প্রজন্মের নেতৃত্বকে দায়িত্ব নেওয়ার সুযোগ করে দিতে হবে। এ ক্ষেত্রে সংগঠনের বর্তমান নেতৃত্বকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা লুৎফুর রহমান, মনাফ আহমদ বাবুল, ডিজিএম জয়নাল আহমদ, ফেডারেল স্কুল বোর্ডের ট্রাস্টি সদস্য খাজা শাহাব আহমদ, সফিকুর রহমান, ওলিউর রহমান, অধ্যাপক আমিনুল হক, তাজুল ইসলাম, সাইফ উদ্দীন ভূইয়া, অধ্যাপক ওবায়দুল্লাহ বাবুল, ফায়জুর রহমান, দিলোয়ার হোসেন, আব্দুর রহিম ও কাউন্সিলম্যান কামরুল হাসান।
মধ্যাহ্নভোজের পর শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এতে প্রফেসর এম. মোস্তফা কামাল, কাউন্সিলম্যান আবু মুসা, কাউন্সিলম্যান নাঈম চৌধুরী, ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার লিমা, অ্যাডভোকেট আজম মাসুম, ফয়সল ইসলাম, ফয়সল আহমদ, সাংবাদিক তুফায়েল রাজা, সাংবাদিক মাহমুদুল হক লিটু, সাংবাদিক ফয়সল আহমদ মুন্না, সাংবাদিক রানা, সাংবাদিক সাহেদ আহমদ, সাংবাদিক সুলায়মান আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া লন্ডন থেকে আগত বদরুল আলমসহ সালাউদ্দীন, হারুন চৌধুরী, খলকুর রহমান, তারেক আহমদ, সালেহ রাজেল ও আব্দুল বাছিত অনুষ্ঠানে অংশ নেন।
গ্রেটার জৈন্তিয়া অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের মধ্যে খাজা নুরুদ্দীন, আব্দুর রহমান, কয়েস আহমদ, মুজিবুর রহমান, ডা. এমদাদুর রহমান, আশরাফুল ইসলাম, আশরাফুল আম্বিয়া, নজরুল ইসলাম, সাব্বির আহমদ, সিরাজুল ইসলাম, কামরুল ইসলাম, বদরুল আলম, আনোয়ার হোসেন, আবু উবায়দা, আজিজুল হক, আজিজুর রহমান, আব্দুস শহীদ, আবু তোয়াহের, শামছুল আলম, জালাল উদ্দীন, রমিজ উদ্দীন, গোলাম আজম মাসুক, আমিনুল ইসলাম, নিজাম উদ্দীন, মোং শুয়াইব, হেলাল আবেদীন, আবুল খালিক, কয়েছ আহমদ, মাহদী, মাহবুব রহমান মাহদী, রাজু আহমদ, সফিকুল ইসলাম রুবেল ও আহমদ সাদীসহ অনেকে সপরিবারে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংগঠনের নারী নেতৃবৃন্দ ও সদস্যরাও অংশ নেন।
পরে শিশু-কিশোর, পুরুষ ও নারীদের অংশগ্রহণে বিভিন্ন বয়সভিত্তিক ২৫টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসব প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানসহ মোট ১০০ জন বিজয়ীকে সংগঠনের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়।
গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের ২৮তম বার্ষিকী ও রজত জয়ন্তী উপলক্ষে পৃথক দুটি কেক কাটার আয়োজন করা হয়। এ সময় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় র্যাফেল ড্র। এতে ফ্রিজ, টেলিভিশন, ল্যাপটপসহ মোট ১৫টি পুরস্কার বিজয়ীদের মধ্যে তুলে দেওয়া হয়।
সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, সংগঠনের একটি ঐতিহাসিক মুহূর্তে দায়িত্ব পালন করতে পারায় আমি নিজেকে ভাগ্যবান ও ধন্য মনে করছি।
তিনি বলেন, সংগঠনের সব পর্যায়ের নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রমের ফলে ঐতিহাসিক রজত জয়ন্তী পিকনিক আয়োজন সম্ভব হয়েছে। এ আয়োজনে প্রবাসী জৈন্তিয়াবাসী আনন্দিত ও গর্বিত।
তিনি গ্রেটার জৈন্তিয়া অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাকাল থেকে বর্তমান পর্যন্ত দায়িত্ব পালনকারী সব নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, সিলেট জেলার জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার আমেরিকাপ্রবাসীদের নিয়ে ১৯৯৮ সালে গ্রেটার জৈন্তিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি প্রবাসী জৈন্তিয়াবাসীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছে।
সভাপতি সংগঠনের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
জৈন্তাবার্তা/আরআর




