মাধবপুরে বিএনপির প্রস্তুতি সভা
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২২ PM

মাধবপুরে বিএনপির প্রস্তুতি সভা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৮/২০২৬ ০৬:১৫:৫৭ PM

মাধবপুরে বিএনপির  প্রস্তুতি সভা

সংগৃহিত


হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল ইসলাম কামালের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ দাবি করে তা দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।

রোববার (৩০ আগস্ট) বিকেলে মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির সভাপতি গোলাপ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলা উদ্দিন আল রনির সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, সৈয়দ মো. জাবেদ, শহিদ মেম্বার, শহিদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, মীর খুরশেদ, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, পৌর বিএনপির সহসভাপতি মাসুকুর রহমান মাসুক, সাংগঠনিক সম্পাদক হাজি ফিরোজ মিয়া, যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ, যুগ্ম আহ্বায়ক কবির খান চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ফরিদুর রহমান, আলমগীর কবির, শ্রমিক দলের আহ্বায়ক মাসুদ আলী, লিটন পাঠান, মহিলা দলের আহ্বায়ক রেজিয়া সুলতানা তরফদার, ইসরাত জাহান ডলি এবং ছাত্রদলের মারুফ আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালের বিরুদ্ধে দায়ের করা মামলাটি হয়রানিমূলক। তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই মামলাটি করা হয়েছে বলে তারা দাবি করেন। বক্তারা অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানান।

বক্তারা আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার জন্যও তারা আহ্বান জানান।

উল্লেখ্য, সম্প্রতি মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশে মামলাটি মাধবপুর থানায় নথিভুক্ত করা হয়েছে। তবে শামসুল ইসলাম কামাল অভিযোগ অস্বীকার করে মামলাটিকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক