বাহুবলে ট্রাক ছি'নতাই: ছাত্রদল নেতাসহ গ্রে'প্তার ২
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ PM

বাহুবলে ট্রাক ছি'নতাই: ছাত্রদল নেতাসহ গ্রে'প্তার ২

বাহুবল প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৯/২০২৬ ০২:৩৩:৩৮ PM

বাহুবলে ট্রাক ছি'নতাই: ছাত্রদল নেতাসহ গ্রে'প্তার ২


হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় ট্রাক ছি'নতাই করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে ছাত্রদল নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- বাহুবল উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল মহালদার ও তার সহযোগী বেলাল মিয়া।

পুলিশ জানায়, সিলেটের ওবায়দুল্লাহ নামের এক ব্যক্তি সরকারি নিলাম থেকে ভারতীয় চোরাচালানের ১৭১ বস্তা জিরা কিনে ট্রাকে করে ঢাকায় পাঠাচ্ছিলেন। শনিবার সকালে ট্রাকটি বাহুবলের তিতারকোনা এলাকায় পৌঁছালে হেলাল ও বেলাল ট্রাকটি আটক করেন। পরে চালকসহ ট্রাকটি বেলালের ফিলিং স্টেশনের পেছনে নিয়ে লুকিয়ে রেখে মালিককে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন বলে অভিযোগ।

জিরার মালিকপক্ষ বিষয়টি বাহুবল মডেল থানায় জানালে টহল পুলিশ অভিযান চালিয়ে হেলাল ও বেলালকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জিরাসহ ট্রাকটি উদ্ধার করা হয়।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, জিরার মালিক থানায় মামলার এজাহার জমা দিয়েছেন। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

মঙ্গলবার আসছেন রাষ্ট্রপতি শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক
শাবির দুটি নতুন ভবনে ব্যবহার হচ্ছে নিম্নমানের নির্মাণসামগ্রী
আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম চালানো যাবে না: সিউক চেয়ারম্যান
রাষ্ট্রপতির সিলেট সফর: নিরাপত্তা ও সৌন্দর্যবর্ধনে জোর
বিয়ানীবাজারে এমপি এমরানের ব্যস্ত শনিবার
পরিচ্ছন্ন পরিবেশই পারে ডেঙ্গুর ঝুঁকি কমাতে: এমপি লুনা
ছাতকে বিল-নদীতে অবাধে মাছ শিকার, হারিয়ে যাচ্ছে দেশি প্রজাতির মাছ
আজমিরীগঞ্জে দেড় মাস ধরে ইউএনও নেই, স্থবির প্রশাসনিক কার্যক্রম
হবিগঞ্জ ও মৌলভীবাজারে ১ কোটি টাকার পণ্য জ'ব্দ