লাল থেকে উজ্জ্বল সবুজ, পাইকগাছার মাংস নিয়ে রহস্যের অ ব সা ন
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৫১ PM

লাল থেকে উজ্জ্বল সবুজ, পাইকগাছার মাংস নিয়ে রহস্যের অ ব সা ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৮/২০২৬ ০৮:৪৯:৪৯ PM

লাল থেকে উজ্জ্বল সবুজ, পাইকগাছার মাংস নিয়ে রহস্যের অ ব সা ন

সংগৃহীত


সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সেই আলোচিত খুলনার পাইকগাছায় রান্নার পর মাংসের রং লাল থেকে উজ্জ্বল সবুজ হয়ে যাওয়ার ঘটনায় তৈরি হওয়া আতঙ্কের অবশেষে অবসান হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) ল্যাবরেটরি পরীক্ষায় ওই মাংসে ক্ষতিকারক ব্যাকটেরিয়া কিংবা পচন সৃষ্টিকারী ‘সিউডোমোনাস’ ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া যায়নি।গত ২৭ আগস্ট প্রকাশিত পরীক্ষার প্রতিবেদনে বলা হয়েছে, সংগৃহীত কাঁচা ও রান্না করা মাংসের নমুনা পরীক্ষা করে পচনশীল দুর্গন্ধ কিংবা অস্বাভাবিক আঠালোভাবও পাওয়া যায়নি। ফলে মাংসটি পচে যাওয়ার কারণে সবুজ রং ধারণ করেছে—এমন আশঙ্কারও ভিত্তি পাওয়া যায়নি।খাদ্য বিশ্লেষকদের ধারণা, দীর্ঘ সময় ফ্রিজে সংরক্ষণ এবং পরবর্তীতে রান্নার সময় উচ্চ তাপের প্রভাবে মাংসের মায়োগ্লোবিন বা হিম-রঞ্জক পদার্থে রাসায়নিক পরিবর্তন ঘটতে পারে। এর ফলেই মাংসের স্বাভাবিক লালচে রং পরিবর্তিত হয়ে সবুজাভ বা উজ্জ্বল সবুজ রং ধারণ করে থাকতে পারে।

খুলনা জেলা নিরাপদ খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তামো. মোকলেছুর রহমান আমাদের সময়কে জানান, ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ল্যাব টেস্ট রিপোর্ট অনুযায়ী জানা যায়, মাংসটা ফ্রিজে ছিল, অতিরিক্ত গরম তেলে ঠান্ডা মাংস দেওয়ায় তাপের সংস্পর্শে এসে রং পরিবর্তন হয়েছে। এতে কোনো ব্যাকটেরিয়া বা পয়জেন পাওয়া যায়নি। মাংসটা নষ্ট ও ছিল না। তবে এই ঘটনাটি প্রথম বলে এই কর্মকর্তা দাবি করেন।এর আগে, জুলাইয়ে রান্না করা মাংসের রং পরিবর্তনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পাইকগাছাসহ আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। অনেকে মাংসটি বিষাক্ত বা পচা কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মাংসের কাঁচা ও রান্না করা নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠায়।

পরীক্ষার ফল প্রকাশের পর মাংসে ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা পচন সৃষ্টিকারী ‘সিউডোমোনাস’ না পাওয়ায় আপাতত ওই ঘটনায় ছড়িয়ে পড়া আতঙ্কের অবসান হয়েছে।সংশ্লিষ্টরা বলছেন, শুধু রং পরিবর্তন হলেই মাংস বিষাক্ত বা পচা—এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়; এ ধরনের ঘটনায় বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে কারণ নিশ্চিত হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক