সংগৃহীত
সিলেট কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে মো. সাইফুল ইসলাম (৪১) নামের ৮ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে।
শনিবার বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশ। তারা জানায় শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে বন্দরবাজারস্থ জেল রোড পয়েন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।সাইফুল ইসলাম নেত্রকোনা জেলার কৃষ্ণপুর গ্রামের মৃত বেগম সাহেব ওরফে বল্লু বেগের ছেলে। বর্তমানে তিনি সিলেটের মোগলাবাজার থানার তেলিপাড়ায় বসবাস করেন।
সাইফুলের বিরুদ্ধে সিলেট মহানগরীর বিভিন্ন থানা ও নেত্রকোনায় একাধিক মামলা রয়েছে। মামলাগুলোর মধ্যে রয়েছে, ২টি দ্রুত বিচার আইনের , ৩টি ডাকাতির প্রস্তুতির মামলা, ২টি চুরির মামলা ও নেত্রকোনা সদর থানায় ১টি মামলা।সাইফুলকে আদালতে সোপর্দের বিষয়টিও নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।
জৈন্তাবার্তা/ সুলতানা




