ডেঙ্গুতে একদিনে আরও ২ জনের মৃ*ত্যু, হাসপাতালে ভর্তি ১,০৫৬
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ AM

ডেঙ্গুতে একদিনে আরও ২ জনের মৃ*ত্যু, হাসপাতালে ভর্তি ১,০৫৬

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৯/২০২৬ ০৯:২৩:৩৮ AM

ডেঙ্গুতে একদিনে আরও ২ জনের মৃ*ত্যু, হাসপাতালে ভর্তি ১,০৫৬

সংগৃহীত


এডিস মশার কামড়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১৪৩ জনের মৃত্যু হলো। এর মধ্যে সেপ্টেম্বরে প্রাণ গেছে ৪৬ জনের, যা মাসের হিসাবে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। নতুন করে এক হাজার ৫৬ জনের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১০৮ জন ভর্তি হয়েছেন, দক্ষিণ সিটিতে ভর্তি হন ৭৬ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হন ২৫১ জন। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৪৪ জন, চট্টগ্রামে ১০৩ জন, খুলনায় ১৯৯ জন, ময়মনসিংহে ৪৮ জন, রাজশাহীতে ৭৩ জন, রংপুরে ৪৭ জন ও সিলেটের বিভিন্ন হাসপাতালে ৭ জন ভর্তি হয়েছেন। একই সময়ে এক হাজার ৫৪ জন ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

পরিসংখ্যান বলছে, চলতি বছর ৫০ হাজার ২৭৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৬ হাজার ৬৯৯ জন হাসপাতাল ছেড়ে গেছে।চট্টগ্রামে ডেঙ্গুতে গর্ভবতীর মৃত্যু : গত শুক্রবার ডেঙ্গুতে চট্টগ্রাম মেডিক্যালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ২৬ বছর বয়সী অর্পিতা দাশ মারা গেছেন। মৃত অর্পিতা নগরীর পাথরঘাটা এলাকায় সানরাইজ গ্রামার স্কুলের সহকারী শিক্ষিকা ছিলেন। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে তার সন্তান জন্মদানের সম্ভাব্য সময় ছিল।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, গত বৃহস্পতিবার অর্পিতা দাশকে হাসপাতালে আনা হয়েছিল। উনার শারীরিক অবস্থা খারাপ থাকায় আইসিইউতে রাখা হয়। শুক্রবার বিকালে তিনি মারা যান। উনি ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত ছিলেন। তিনি সন্তানসম্ভবা ছিলেন। মা মারা যাওয়াতে গর্ভে থাকা সন্তানটিও মারা গেছে।জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর অর্পিতা দাশের ডেঙ্গু শনাক্ত হয়। পরদিনই তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে অন্য একটি বেসরকারি হয়ে বৃহস্পতিবার তাকে চট্টগ্রাম মেডিক্যালে ভর্তি করা হয়।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মিলন
ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
সোলার প্যানেল অকেজো লোডশেডিংয়ে ভরসা ভাড়ার জেনারেটর
মঙ্গলবার আসছেন রাষ্ট্রপতি শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক