ছবি:সংগৃহীত
সিলেট মহানগরীর ভয়াবহ যানজট ও অবৈধ পার্কিং দূরীকরণে নগরীর বিভিন্ন সড়কে ডিভাইডারের দাবিতে ‘মানব ডিভাইডার’ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে সিলেট কল্যাণ সংস্থা (সিকস)। আগামী ১৮ সেপ্টেম্বর শুক্রবার এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় সিকসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ২০২৬ সালের ৩৪তম সাপ্তাহিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় যুব সংগঠক মোহাম্মদ এহছানুল হক তাহেরের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। বক্তারা অভিযোগ করেন, সিলেট সিটি করপোরেশনের পানির তীব্র সংকটের প্রতিবাদে গত ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সিলেট মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ডের জল্লারপার এলাকার বাসিন্দারা প্রতীকীভাবে হাতে কলস ও বালতি নিয়ে সিলেট সিটি করপোরেশনে যাওয়ার কর্মসূচি পালন করেন। এ ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ঘটনা সাজিয়ে জল্লারপারের সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরসহ এলাকার বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের আসামি করে মামলা করা হয়েছে বলে সভায় অভিযোগ করা হয়।
সভা থেকে মোহাম্মদ এহছানুল হক তাহেরের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের জোর দাবি জানানো হয়।
সভায় সিলেট মহানগরীর যানজট ও অবৈধ পার্কিং নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় নগরীর যানজট নিরসনে সড়কে ডিভাইডার স্থাপনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। এর পরিপ্রেক্ষিতে নগরীর বিভিন্ন সড়কে ডিভাইডারের দাবিতে প্রতীকী ‘মানব ডিভাইডার’ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
জাতীয় যুব দিবস-২০১০ এ জাতীয় যুব পুরস্কারে শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত এবং সংগঠনগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ। সভায় স্বাগত বক্তব্য দেন সিবিযুকসের বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস।
সভায় সাংগঠনিক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন সিকসের কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান। আরও বক্তব্য দেন সিকসের সহ-সাধারণ সম্পাদক মো. তালেব হোসেন তালেব, সিবিযুকসের বিভাগীয় কমিটির সভাপতি মো. আজিজুর রহমান আজিজ, সিনিয়র সহসভাপতি দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সহসভাপতি রোকনে আলম চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক মো. সুহেল মিয়া খান, জামাল আহমদ, সহঅর্থ সম্পাদক মো. ইকবাল হোসেন, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমদ, মো. সাহেদ আহমদ শান্ত, সহদপ্তর সম্পাদক মো. ফরিদ আলী, সহধর্ম বিষয়ক সম্পাদক মো. সোহেল আলী, যুব ও ক্রীড়া সম্পাদক মো. আল-আমিন আহমদ, সহআন্তর্জাতিক সম্পাদক মো. সেলিম খান, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মকসুদ আহমদ লাল, সহসাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ফয়সল আহমদ, সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মো. মাহবুব ইকবাল মুন্না, সহসাধারণ সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় মো. জুয়েল মিয়া, মো. সাগর, মোহাম্মদ আব্দুল লতিফ, আব্দুর রহিম, কৃষ্ণপদ ক্ষত্রিয় স্বপন, হরিমোহন রায়, হাফিজ আব্দুল্লাহ আল মামুন ও মো. আব্দুল হালিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




