ছবি:সংগৃহীত
সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয় করে তিন মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়। এর অংশ হিসেবে বিশ্বনাথ উপজেলায়ও আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হয়।
বিশ্বনাথ উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম, উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুব রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নুর আসাদ, শামীম আহমদ, কাওছার খান, সাংগঠনিক সম্পাদক এমাদ উদ্দীন খান চেয়ারম্যান, আতিকুর রহমান লিটন চেয়ারম্যান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, উপজেলা বিএনপি নেতা জসিম উদ্দিন জুনেদ, জাহিদ আহমদ, তানিমুল ইসলাম তানিম, দনাই মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ ছাড়া সিলেট জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক নাজমা বেগম, বিশ্বনাথ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুসলিম আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুজ্জামান, সদস্য সচিব মো. আশিকুর রহমান রানা, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক কুদ্দুছ আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলাল, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মাসুক আহমদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসেন আহমদ পভেলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল, জাসাস, জিয়া সংসদ, জিয়া মঞ্চ, জিসাস, সাইবার দল ও জিয়া ফোর্সসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। একই সঙ্গে কোথাও যাতে পানি জমে মশার বংশবিস্তার না ঘটে, সেদিকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, তিন মাসব্যাপী এ কর্মসূচির আওতায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




