কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশি ম/দ ও এসকা/ফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রে/প্তার
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ PM

কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশি ম/দ ও এসকা/ফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রে/প্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৯/২০২৬ ০৩:৪৮:০৪ PM

কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশি ম/দ ও এসকা/ফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রে/প্তার

ছবি:সংগৃহীত


সিলেটের কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশি মদ ও পাঁচ বোতল এসকাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের উৎমাছড়া পর্যটন স্পটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-কোম্পানীগঞ্জ উপজেলার বনপুর (আদর্শ গ্রাম) এলাকার মো. জসিম উদ্দিন (৩৯) ও মো. জফির মিয়া (২২)।

র‍্যাব-৯, সিপিএসসি, সিলেটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, উত্তর রনিখাই ইউনিয়নের উৎমাছড়া পর্যটন স্পটসংলগ্ন একটি বসতবাড়িতে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে র‍্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে একজন পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করলে তার দেখানো মতে বসতঘরের পেছনের একটি গর্ত থেকে ৩৪ বোতল বিদেশি মদ ও পাঁচ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।

আটক জসিম উদ্দিনের দেওয়া তথ্যের ভিত্তিতে একই গ্রামের মো. জফির মিয়ার বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার হেফাজত থেকে আরও ৩৪ বোতল বিদেশি মদ উদ্ধার করে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন স্বীকার করেছেন, তারা পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ ও এসকাফ সিরাপ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ও জব্দ করা মাদকদ্রব্য কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ছাতকে বিল-নদীতে অবাধে মাছ শিকার, হারিয়ে যাচ্ছে দেশি প্রজাতির মাছ
আজমিরীগঞ্জে দেড় মাস ধরে ইউএনও নেই, স্থবির প্রশাসনিক কার্যক্রম
হবিগঞ্জ ও মৌলভীবাজারে ১ কোটি টাকার পণ্য জ'ব্দ
স্বস্তির বৃষ্টিতে ভিজল সিলেট, থাকতে পারে আরও ৫ দিন
সিলেটে হাম ও হাম সন্দেহে হাসপাতালে ভর্তি আরও ১২১
ডেঙ্গু সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা, আজ শুরু বিশেষ অ*ভিযান
বিদ্যুৎ সংকট দ্রুত কাটাতে আপ্রাণ চেষ্টা করছে সরকার- এমপি এমরান
মসজিদ-মাদ্রাসার পাশাপাশি মন্দিরেও প্রধানমন্ত্রীর অনুদান
২৯ বছরেও নিজস্ব ভবন নেই মাধবপুর পৌরসভার
সিলেটের মাদ্রাসায় দুই শি/শুকে ধ/র্ষণের স্বীকারোক্তি, কা/রাগারে প্রধান শিক্ষক