স্বস্তির বৃষ্টিতে ভিজল সিলেট, থাকতে পারে আরও ৫ দিন
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ PM

স্বস্তির বৃষ্টিতে ভিজল সিলেট, থাকতে পারে আরও ৫ দিন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৯/২০২৬ ০২:৩০:৩৩ PM

স্বস্তির বৃষ্টিতে ভিজল সিলেট, থাকতে পারে আরও ৫ দিন

ফাইল ছবি


টানা কয়েকদিনের তীব্র গরমের পর সিলেটে অবশেষে নেমেছে স্বস্তির বৃষ্টি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত সিলেটে হয়েছে ভারী বর্ষণ।

আবহাওয়া অফিস জানায়, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ১৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরবর্তী তিন ঘণ্টায়, অর্থাৎ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত আরও ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।।

এর আগে কয়েকদিন ধরে তীব্র গরমে অতিষ্ঠ ছিল নগরবাসী। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার ছিল ৩৬ ডিগ্রি এবং বুধবার ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

তবে স্বস্তির বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই কমে গেছে। আজ শনিবার দুপুর পর্যন্ত সর্বোচ্চ ২৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানান, আগামী পাঁচ দিনও সিলেটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

জৈন্তাবার্তা/আরআর