সংগৃহীত
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সিএনজিতে ভূমিষ্ঠ নবজাতককে ডাস্টবিনে ফেলে পালানোর সময় ওই নবজাতকের মাসহ চারজনকে আটক করেছে স্থানীয় জনতা।আজ শুক্রবার বিকেলে বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে
।আটকরা হলো সোনাগাজী উপজেলার চরদরবেশ এলাকার ঝুমু মাঝির বাড়ীর হেলাল হোসেনের মেয়ে ওই নবজাতকের মা নাহিদা আক্তার মিতু প্রকাশ নাদিয়া (১৬), মিতুর মা তাসলিমা (৩৫), দাদী আনোয়ারা বেগম (৬০) ও মুছাপুর ৫নং ওয়ার্ডের প্রয়াত ইলিয়াছের ছেলে সিএনজি ড্রাইভার সামছুদ্দিন (৩৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই শিশুটির বাবা মুছাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সালা উদ্দিন আমান (২০) বলে জানায় মিতুর পরিবার।জানা যায়, অবিবাহিত ওই তরুণীকে অন্তঃসত্ত্বা অবস্থায় জনসেবা হাসপাতালে নেয় তার মা ও দাদি। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে বললে সিএনজিতে নবজাতকটির জন্ম হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না ঢুকে চলন্ত সিএনজি থেকে শিশুটিকে হাসপাতালের সামনে ডাস্টবিনে পেলে চলে যাচ্ছিলেন তারা। এসময় স্থানীয়রা দেখে দ্রুত নবজাতকটিকে উদ্ধার করে এবং সিএনজিটিসহ চারজনেক আটক করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ছেলে নবজাতকটির অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয় এবং নবজাতকের মা মিতু প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করেন। পরে তাকেও নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জৈন্তাবার্তা/সুলতানা




