মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অ'ভিযান
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ PM

মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অ'ভিযান

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৯/২০২৬ ০২:৪০:৪৭ PM

মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অ'ভিযান


দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর অংশ হিসেবে হবিগঞ্জের মাধবপুরে উদ্বোধন অনুষ্ঠান ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৯টায় মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। উপজেলা পরিষদে উপস্থিত মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, ছাত্রদল নেতা ইমন খান, জুয়েল মিয়াসহ উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এ অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের মাধ্যমে উপভোগ করেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলা পরিষদ ও পৌরসভার কার্যালয় এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার প্রজননস্থল ধ্বংসে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর, অফিস-আদালত ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

আজমিরীগঞ্জে দেড় মাস ধরে ইউএনও নেই, স্থবির প্রশাসনিক কার্যক্রম
হবিগঞ্জ ও মৌলভীবাজারে ১ কোটি টাকার পণ্য জ'ব্দ
স্বস্তির বৃষ্টিতে ভিজল সিলেট, থাকতে পারে আরও ৫ দিন
সিলেটে হাম ও হাম সন্দেহে হাসপাতালে ভর্তি আরও ১২১
ডেঙ্গু সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা, আজ শুরু বিশেষ অ*ভিযান
বিদ্যুৎ সংকট দ্রুত কাটাতে আপ্রাণ চেষ্টা করছে সরকার- এমপি এমরান
মসজিদ-মাদ্রাসার পাশাপাশি মন্দিরেও প্রধানমন্ত্রীর অনুদান
২৯ বছরেও নিজস্ব ভবন নেই মাধবপুর পৌরসভার
সিলেটের মাদ্রাসায় দুই শি/শুকে ধ/র্ষণের স্বীকারোক্তি, কা/রাগারে প্রধান শিক্ষক
নি/রাপত্তা-সহায়তা চান বীরাঙ্গনা ও যুদ্ধশিশু মা-মেয়ে