মাধবপুরে অসহায় পরিবারের পাশে আবিদ আলম মহরম
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ PM

মাধবপুরে অসহায় পরিবারের পাশে আবিদ আলম মহরম

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৯/২০২৬ ০১:৫৮:৪১ PM

মাধবপুরে অসহায় পরিবারের পাশে আবিদ আলম মহরম


অভাব-অনটনের সংসারে নুন আনতে পান্তা ফুরায়। তার ওপর নানা শারীরিক সমস্যায় আক্রান্ত আব্দুল খালেকের পরিবারে দীর্ঘদিন ছিল বিশুদ্ধ পানির সংকট। খাল-বিল থেকে মাছ ধরে বিক্রি করে যে সামান্য আয় হয়, তা দিয়েই কোনোভাবে চলে সংসার। এমন অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে নিজ উদ্যোগে একটি টিউবওয়েল স্থাপন করে দিয়েছেন সমাজসেবক আবিদ আলম মহরম।

শনিবার (১২ সেপ্টেম্বর) মাধবপুর উপজেলার রামেশ্বর গ্রামের বাসিন্দা মো. রেনু মিয়ার মেয়ের স্বামী মো. আব্দুল খালেকের বাড়িতে নলকূপটি স্থাপন করে দেওয়া হয়। এতে পরিবারটির দীর্ঘদিনের সুপেয় পানির সংকট দূর হওয়ার পাশাপাশি নিরাপদ পানি ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে।

আব্দুল খালেকের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল। তিনি নানা রোগে আক্রান্ত। খাল-বিল থেকে মাছ ধরে বিক্রি করে পাওয়া সামান্য অর্থ দিয়েই কোনোরকমে সংসার চালাতে হয় তাকে। ফলে নিজের অর্থে একটি টিউবওয়েল স্থাপন করা তার পক্ষে সম্ভব ছিল না।

সমাজসেবক আবিদ আলম মহরম বলেন, একটি টিউবওয়েল শুধু একটি পরিবারের পানির চাহিদা পূরণ করে না; এর মাধ্যমে একটি পরিবার দীর্ঘদিন বিশুদ্ধ পানি ব্যবহারের সুযোগ পায়। অসহায় একটি পরিবারের পাশে নিজের সামর্থ্য অনুযায়ী দাঁড়াতে পেরে আমি আনন্দিত ও তৃপ্ত।

তিনি জানান, নিজের উপার্জিত অর্থের পাশাপাশি বন্ধুদের সহযোগিতা নিয়ে টিউবওয়েল স্থাপনের উদ্যোগটি বাস্তবায়ন করেছেন। এ কাজে বন্ধু আরএস শামীম ও হাসান আর্থিকভাবে সহযোগিতা করেছেন।

আবিদ আলম মহরম বলেন, ভবিষ্যতেও নিজের উপার্জিত অর্থ দিয়ে মানুষের কল্যাণে কাজ করে যেতে চান। এ ধরনের মানবিক কাজ অব্যাহত রাখতে তিনি সবার দোয়া কামনা করেন।

স্থানীয়রা বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে ব্যক্তিগত উদ্যোগে দাঁড়ানোর এমন কর্মকাণ্ড নিঃসন্দেহে প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে অসহায় মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

জৈন্তাবার্তা/আরআর