নারীদের গোসলের ছবি তোলাকে কেন্দ্র করে বানিয়াচংয়ে সং ঘ র্ষ, আ হ ত ৩৫
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ PM

পরিস্থিতি নিয়ন্ত্রণে টি/য়ারশেল, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন

নারীদের গোসলের ছবি তোলাকে কেন্দ্র করে বানিয়াচংয়ে সং ঘ র্ষ, আ হ ত ৩৫

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৯/২০২৬ ০৪:৩০:১৯ PM

নারীদের গোসলের ছবি তোলাকে কেন্দ্র করে বানিয়াচংয়ে সং ঘ র্ষ, আ হ ত  ৩৫

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলার অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তিন রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর স্থানীয় বিএনপি নেতা কাজী লুৎফুর রহমানের বাড়ির পেছনের পুকুরে তাঁর পরিবারের নারীরা গোসল করছিলেন। এ সময় একই গ্রামের বাসিন্দা এজারত মিয়ার দুই ছেলে নারীদের গোসলের ছবি তুলছিলেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়।

পরে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই জের ধরে রোববার সকালে কাজী লুৎফুর রহমান ও এজারত মিয়ার পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করলে উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হন।

খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ তিন রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সংঘর্ষে আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো পক্ষের মামলা বা আটকের তথ্য পাওয়া যায়নি।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
সোলার প্যানেল অকেজো লোডশেডিংয়ে ভরসা ভাড়ার জেনারেটর
মঙ্গলবার আসছেন রাষ্ট্রপতি শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক
শাবির দুটি নতুন ভবনে ব্যবহার হচ্ছে নিম্নমানের নির্মাণসামগ্রী
আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম চালানো যাবে না: সিউক চেয়ারম্যান
রাষ্ট্রপতির সিলেট সফর: নিরাপত্তা ও সৌন্দর্যবর্ধনে জোর
বিয়ানীবাজারে এমপি এমরানের ব্যস্ত শনিবার
পরিচ্ছন্ন পরিবেশই পারে ডেঙ্গুর ঝুঁকি কমাতে: এমপি লুনা
ছাতকে বিল-নদীতে অবাধে মাছ শিকার, হারিয়ে যাচ্ছে দেশি প্রজাতির মাছ