সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃ'ত্যু
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ PM

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃ'ত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪/০৯/২০২৬ ০১:৪০:১৯ PM

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃ'ত্যু

ফাইল ছবি


সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় চার শিশুর মৃ'ত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও উপসর্গে মৃ'তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬৪ জনে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মা'রা যাওয়া চার শিশুর মধ্যে দুজন সিলেটের, একজন সুনামগঞ্জের এবং একজন হবিগঞ্জের বাসিন্দা। তাদের মধ্যে তিনজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর এ পর্যন্ত নিশ্চিত হামে ১০ জন শিশুর মৃ'ত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মা'রা গেছে ১৫৪ জন।

আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৪৬ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪৯৫ জন। তবে এই সময়ে নমুনা পরীক্ষায় নতুন করে কারও শরীরে হাম শনাক্ত হয়নি।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ: